×

জাতীয়

৭ ডিসিসহ ডিএমপির ১১ কর্মকর্তা বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পিএম

৭ ডিসিসহ ডিএমপির ১১ কর্মকর্তা বদলি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন হলেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার এবং চারজন হলেন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা। সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা আলাদা দুটি আদেশে এই বদলি করা হয়।

৭ উপপুলিশ কমিশনারের (ডিসি) মধ্যে আ স ম শামসুর রহমান ভুঁঞাকে গোয়েন্দা রমনা ও মতিঝিলে বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আর ৪ সহকারী কমিশনারের (এসি) মধ্যে জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১০ কারখানা ছুটি গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ বনানী থেকে গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ বনানী থেকে গ্রেপ্তার

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App