×

জাতীয়

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোঃ রাসেল, মোঃ মীর হোসেন (২৪) ও মোঃ আবুল হাসান (২২)। এ ঘটনায় লুন্ঠিত একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ  উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত আটটার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে প্রবেশ করে গ্রেপ্তার রাসেলসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের একটি দল প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে। 

পরবর্তীতে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় ৩৩ লাখ টাকার মালামাল, ১টি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়।  ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত আটটার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতি হওয়া মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়ে দিয়ে চালিয়ে যাবার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ডাকাতরা সেটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সহায়তায় ৯ অক্টোবর রাত ২ ঘটিকার সময় কুমিল্লার দাউদকান্দি এলাকা হতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের খিলগাঁও থানায় রুজুকৃত ডাকাতি মামলায় রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে খিলগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App