×

জাতীয়

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ এএম

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

কামাল আহমেদ মজুমদার

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ৫ আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোলাম মোস্তফা আরো বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে। 

উল্লেখ্য, ১৯৯৬, ২০০৯,২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ মজুমদার। তিনি মোহনা টিভির চেয়ারম্যান। শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App