×

জাতীয়

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৯ এএম

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। ছবি: সংগৃহীত

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার ২২ অক্টোবর) রাশিয়া সফরে যাবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া যাবেন। ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বলেন ব্যারিস্টার সুমন

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, চলতি বছরের জুনে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ব্রিক‌সের সদস্যপদ পে‌তে একটি চিঠি দেয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, সদস্যপদ দেয়া সম্ভব না হলেও যেন অংশীদার দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে সদস্যপদ পাওয়ার বিষয়‌টি তুলবে। সে‌টি না হলেও অংশীদার করার অনুরোধ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। পাশাপাশি পররাষ্ট্র সচিব ওয়াশিংটন সফর করেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App