×

জাতীয়

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

মো. ময়নুল ইসলাম

ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, এনডিসি। শনিবার (২ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।

চারদিনব্যাপী (৪-৭ নভেম্বর) এই অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশ নিবেন। বাংলাদেশ প্রতিনিধিদলসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি—এই ১৩টি দেশের পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানব সম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অধিবেশনের গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় পুলিশি সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ, টেকসই বহুপাক্ষিকতা—একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে চারটি প্রধান ইন্টারেক্টিভ প্যানেল থাকবে, যা আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে।

এছাড়া, ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বাৎসরিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। 

এ অধিবেশন সদস্য দেশসমূহের পুলিশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বৈশ্বিক পুলিশি সহযোগিতা কার্যকর করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্মেলন শেষে বাংলাদেশ পুলিশ প্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

একরাম হত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সেসব বিষয়কে গুরুত্ব দিবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App