×

জাতীয়

হজযাত্রীদের বিমান টিকিটসহ আরো তিন ফি’তে ভ্যাট-শুল্ক প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

হজযাত্রীদের বিমান টিকিটসহ আরো তিন ফি’তে ভ্যাট-শুল্ক প্রত্যাহার

হজযাত্রীদের ব্যয় কমানোর স্বার্থে বিমান টিকিটসহ আরো তিন ধরনের ফি’তে ভ্যাট ও শুল্ক অব্যাহতি দিয়েছে এনবিআর। ছবি: সংগৃহীত

হজযাত্রীদের ব্যয় কমানোর স্বার্থে ইতোমধ্যে সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সেই ধারাবাহিকতায় হজযাত্রীদের বিমান টিকিটসহ আরো তিন ধরনের ফি’তে ভ্যাট ও শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৪ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যেহেতু উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সেহেতু হজ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকিটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত।

তাই বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি৭) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফিয়ের (পি৮) ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হ্রাস বা অব্যাহতি প্রদান করা হলে ধর্মপ্রাণ মুসলিমদের হজ পালন সহজ হবে।

আরো পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু

এসব কারণে ২০২৫ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য সমুদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। যা মওকুফ করা হয়েছে।

এ ছাড়া সার্কভুক্ত দেশের বিমান টিকিটের ওপর দুই হাজার টাকা; সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটের ওপর চার হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের বিমান টিকিটে ছয় হাজার টাকা শুল্ক দিতে হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App