×

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল নিয়ে যা জানালেন আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল নিয়ে যা জানালেন আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন, যা বর্তমানে সাইবার নিরাপত্তা আইন হিসেবে পরিচিত, বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা ক্লাবে আয়োজিত ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন তিনি।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে যেসব মামলা করা হয়েছে সেগুলোও বাতিল হবে। তবে কিছু অপরাধ যেমন কম্পিউটার অফেন্স (কম্পিউটার হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ইত্যাদি) সেগুলো অপরিবর্তিত থাকবে। সাংবাদিকতা, ভিন্নমত এবং মুক্তমনা মানুষের মন্তব্যের জন্য করা মামলা গুলো ফেস বাই ফেস (প্রতিটি মামলার বিচারের জন্য) বাতিল হবে।

অধ্যাপক নজরুল আরো জানান, এই আইন বাতিল হওয়ার মাধ্যমে দেশের মানুষের জন্য মুক্ত বক্তব্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন, যা ‘কালাকানুন’ হিসেবে কুখ্যাতি পেয়েছিল, বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ৭ নভেম্বর, বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন পায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App