×

জাতীয়

সাবেক কমিশনার জাকারিয়ার মৃত্যুতে ইসির শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

সাবেক কমিশনার জাকারিয়ার মৃত্যুতে ইসির শোক

সাবেক নির্বাচন কমিশনার স.ম. জাকারিয়া। ছবি : সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশন সচিব এবং সাবেক নির্বাচন কমিশনার স.ম. জাকারিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নির্বাচন কমিশনের সব কর্মকর্তা/কর্মচারী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

মঙ্গলবার বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স.ম. জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিব হিসেবে এবং ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন : হারিছ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App