×

জাতীয়

‘অহিংস গণঅভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তাফা আমীনসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

‘অহিংস গণঅভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তাফা আমীনসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বিনা সুদে লাখ টাকা ঋণ দেয়ার প্রলোভনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’র আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীনসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শাহবাগ থানায় এ মামলাটি করেন। এই থানার এসআই হারুন অর রশিদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৯ জনকে।

অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২০০ জনকে। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১২০(বি)১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সমর্থক অ্যাডভোকেট জিয়াউর রহমান, সৈয়দ ইসতিয়াক আহমেদ (৪৭), মাহবুবুল আলম চৌধুরী (৫৬), মো. মেহেদী হাসান (৩৪), অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নেত্রকোনার আহ্বায়ক মো. রাহাত ইমাম নোমান (৩৩), মো. মাসুদ (৩৭), ইব্রাহিম (২৯), মো. আলেক ফরাজী (৪৪), সাইফুল ইসলাম (৪৮), আবু বক্কর (৪৯), মো. রিংকু (২১), নিজাম উদ্দিন (৩২), সৈয়দ হারুন অর রশিদ (৬০), আফজাল মন্ডল (৪২), আব্দুর রহিম (৩০), নুরনবী (৪৫), মো. শহিদ (২৮) ও মোছা. কহিনুর আক্তার (৫০)।

এর আগে সোমবার সকালে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠন।

অহিংস গণঅভ্যুত্থান নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গরিব মানুষদের টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১ হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের ব্যানারে অপরাধমূলক ষড়যন্ত্র করে ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে ঢাকায় আনা হয়।  তারা বেআইনিভাবে মানুষকে একত্রিত করে শাহবাগ মোড়ে দাঙ্গা সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্টিকের রোড ডিভাইডার ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App