×

জাতীয়

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেল সচিবের আকস্মিক পরিদর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ পিএম

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেল সচিবের আকস্মিক পরিদর্শন

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় একজন কনস্টেবল, একজন অন বোর্ড  সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে শনাক্ত  করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম ঢাকা বিমানবন্দর স্টেশনে আকস্মিকভাবে এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন। তিনি পরীক্ষাকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ৭৪৩ নং আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নং- গ-তে ০৬ (ছয়) জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করেন। 

উক্ত যাত্রীদের ভাষ্যমতে তাদেরকে ট্রেনে কর্তব্যরত একজন কনস্টেবল কর্তৃক টাকার বিনিময়ে বিনা টিকেটে ভ্রমণের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেয়া হয়। কর্তব্যরত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়।  এছাড়াও, ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। 

বিনা টিকেটে শনাক্তকৃত যাত্রীদের জরিমানাসহ টিকেট (ইএফটি) প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড জনাব ইমরান সেন্টু ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাক-কে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়।

একইসঙ্গে, অনবোর্ড সেবাপ্রদানকারী ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান দু'টিকে পরবর্তী কার্যদিবসে 'কারণ দর্শানো'র জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, কর্তব্যরত অভিযুক্ত জিআরপি কনস্টেবলকে ট্রেনটির যাত্রাকালেই ময়মনসিংহ রেলস্টেশনে জি আর পি থানায় নামিয়ে দেয়া হয়েছে এবং তাকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে৷

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App