×

জাতীয়

ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন আহ্বান জানিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

তৌহিদ হেসেন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে ৫ আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে। 

আরো পড়ুন: অবৈধ বিদেশি নাগরিকদের কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ‍্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ‍্যমে সেটা করা যেতে পারে। এছাড়া ব‍্যবসায়ীক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্টা ড. ইউনূস চান সার্কের কার্যক্রম শুরু হোক।

আগামীকাল (সোমবার ৯ ডিসেম্বর) ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের সঙ্গে স্টান্ডিং কমিটির মিটিং করাই লক্ষ‍্য। দেশ ও স্বার্থ রক্ষায় একটা সামিট করার লক্ষ‍্য রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

সদর দপ্তর ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App