×

জাতীয়

শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি: সমন্বয়ক সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি: সমন্বয়ক সারজিস

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র সাধারণ সম্পাদক সারজিস আলম মন্তব্য করে বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি। শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন, শেখ হাসিনা গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে আসা প্যাথলজিক্যাল খুনি। তিনি গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনও আমাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্বও দায়ী।

পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার লোভে, পদের লোভে আপনাদের অনেকে ওই পোশাক পরে সারা বাংলাদেশে নানা কুকর্ম করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো, পাঁচ হাজার মানুষকে ৫ তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো। তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন। আপনারা (পুলিশ) কিসের কথা চিন্তা করেছেন? আপানারা চিন্তা করেছেন শুধু আপনাদের পদবির কথা, ওই খুনির হুকুমের কথা।

শেখ হাসিনাকে ফাঁসি দেয়ার দাবিও জানান সারজিস। তিনি বলেন, হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতেন, তাহলে তিনি দুই হাজার খুন করতেন না। কোনো জীবনের জন্য যদি তার কোনো সহানুভূতি থাকত, তাহলে তিনি এত প্রাণ কেড়ে নিতে পারতেন না।

আরো পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে এবং যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত। ৫ আগস্টের আগে যেমন আমরা একসঙ্গে জীবন দিতে প্রস্তুত ছিলাম, তেমনি খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারো একসঙ্গে জীবন দিতে প্রস্তুত আছি। আমরা আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি। এই বাংলাদেশে কোনো দালাল, কোনো তোষামোদকারীর আর জায়গা হবে না।

সমন্বয়ক সারজিস আলম আরো বলেন, এখনও যারা শহিদদের পরিবার নিয়ে, এই আন্দোলন নিয়ে নানা কথা বলছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট, যা সে এতো বছর লালন করেছে। এসব কীটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে ৫ বছর পর তারা শহিদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত।

নগরীর পিটিআই অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ১০৫ জন শহিদের পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়। এসময় শহিদ পরিবারের সদস্যদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

সদর দপ্তর ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App