×

জাতীয়

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যা জানালেন আসিফ নজরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যা জানালেন আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আইন ও বিচার বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আমি খুবই বিনয়ের সঙ্গে বলবো যে, পাসপোর্টের দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হাতে নয়। অনেকেই অভিযোগ করেছেন, আমি কিছু করছি না। আমার এখতিয়ারে নেই, তবুও আমি কনসার্ন দফতরে মন্ত্রণালয়ে কথা বলেছি। এসময় নিজ দফতরের নেয়া কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অল্প কিছু উদ্যোগ নিয়েছি, যা গর্ব করে বলার মতো না। বিমানবন্দরে লাউঞ্জ করেছি, আমার বিশ্বাস প্রবাসীদের পছন্দ হয়েছে। সরাসরি সেবা দেয়ার জন্য বিমানবন্দরে প্রায় ২০০ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিট্যান্স আনার ব্যবস্থা করেছি।

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হন। পরে কূটনৈতিক তৎপরতায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেন। এ বিষয়টি স্মরণ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে আন্দোলনে সংহতি জানিয়ে প্রবাসী ভাইয়েরা কত বড় সাহসের পরিচয় দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন। তাদের আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। বড় বড় ব্যবসায়িক শিল্প গ্রুপ তাদের চাকরি দেয়ার ব্যবস্থা করা হবে।

প্রবাসীদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভিবাসন ব্যয় কমানো উল্লেখ করে তিনি উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি ব্যয় কমানোর। আমাদের এখানে রিক্রুটিং এজেন্ট আছে ভালো, আবার কিছু আছেন কত বেশি মানুষকে ঠকানো যায়।  বিগত সরকারের আমলে এই ধরনের রিক্রুটিং এজেন্সিকে গুরুত্ব দেয়া হয়েছিল। সাব-এজেন্টের কাছে অনেক টাকা দিয়ে বিদেশে যান। আমাদের কাছে বলতেও চান না। আমাদের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড খুব বেশি। এজন্য সুযোগ নেয়া হয়। আমরা সাব-এজেন্টের দায়দায়িত্ব বুঝবার ও নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বায়রাতে যেন একটা সঠিক নেতৃত্ব আসে, এখানে আবার মামলা ঝুলে আছে। আকাঙক্ষা ব্যক্ত করা সহজ, কিন্তু করতে গেলে অনেক ঝামেলা।

বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ শ্রমিক কম যায় উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা অল্প সময়ের মধ্যে মেটানো কোনোভাবেই সম্ভব না। ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা আছে, সেখানে আমরা খুবই কম লোক পাঠাতে পারি। আমরা সেটা বাড়ানোর চেষ্টা করবো।

‘রি-ইন্টিগ্রেশন’ আরেকটি বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে কিছু টাকা জমান। সেই টাকা দেশে এনে দালালের খপ্পরে পড়ে জমি, ফ্ল্যাট, ভুয়া ব্যবসা করতে গিয়ে পিছিয়ে পড়েন। এই সমস্যা দূর করতে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কাজ করবো। 

উপদেষ্টা বলেন, সবকিছু আমার আওতাধীন নয়। পাসপোর্ট সমস্যা, বিমানবন্দরে হয়রানি আমার মন্ত্রণালয়ের আওতাধীন নয়। আপনারা যদি এখানে এসে কোনো বিনিয়োগ করে প্রতারিত হন, সেটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আমরা যেটা করতে পারি অন্যান্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App