×

জাতীয়

জাতীয় জাদুঘর ঢেলে সাজানো নিয়ে যা জানালেন ফারুকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

জাতীয় জাদুঘর ঢেলে সাজানো নিয়ে যা জানালেন ফারুকী

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, জাতীয় জাদুঘরকে পুনর্গঠন করা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

ফারুকী বলেন, জাদুঘরের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটির আধুনিকায়নও করা হবে। 

তিনি বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্ব পুরুষের এই ভুল ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ আমাদের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সবার ইতিহাস। তাই ইতিহাসকে আর কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না।

 জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। স্থান পাবে ফ্যাসিবাদ হঠানোর রক্তমাখা স্মৃতি। 

সংস্কৃতি উপদেষ্টা বলেন, সংস্কার কোনো প্রক্রিয়াতে হবে তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে তা মানুষকে জানানো যাবে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করন করেছে তা এই সরকার করবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ফারুকী বলেন, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App