×

জাতীয়

১২ বাংলাদেশি জেলেকে মুক্তি দিলো ভারত, কারণ কী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

১২ বাংলাদেশি জেলেকে মুক্তি দিলো ভারত, কারণ কী

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেল থেকে ছাড়া পেয়েছেন ১২ বাংলাদেশি মৎস্যজীবী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার জেল থেকে তাদের ছেড়ে দেয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।

গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে মাছ ধরার নৌকা ডুবে গেলে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার কূলে এসে ওঠেন সেসব জেলে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ দায়ের হয়।

এরপর ভারত সরকার আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়, এসব জেলে আসলে দুর্ঘটনার শিকার এবং না-জেনেই ভারতে ঢুকে পড়েছিলেন।

গত বৃহস্পতিবার তাদের মুক্তি দেয় দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ আদালত। গত শনিবার ডায়মন্ড হারবার কারাগার থেকে ছেড়ে দেয়ার পর কাকদ্বীপ থানার ওসির হাতে ওই মৎস্যজীবীদের তুলে দেয়া হয়।

সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের কারাগারে পশ্চিমবঙ্গের ৯০ জনেরও বেশি মৎস্যজীবী আটক আছেন। এই বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দেয়া হলে বাংলাদেশ থেকেও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এই আশাতেই বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে ভারতীয় সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App