×

জাতীয়

বিমানবন্দর থানার নতুন ওসি তাসলিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

বিমানবন্দর থানার নতুন ওসি তাসলিমা

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদ পরিবর্তন হয়ে নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন পরিদর্শক তাসলিমা আক্তার।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে বুধবার (২৫ ডিসেম্বর) ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদরর্শক তাসলিমা আক্তারকে ওই পদে বদলির তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে বিমানবন্দর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খানসহ পাঁচ পরিদর্শককে (ইন্সপেক্টর) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। শেখ হাসিনার পতনের পর ইয়াসির আরাফাত খানকে বান্দরবানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছিল।

সোমবার (২৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত আলাদা পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App