×

জাতীয়

কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে খুলে দেয়া হলো সচিবালয়ের ফটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ এএম

কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে খুলে দেয়া হলো সচিবালয়ের ফটক

সচিবালয়ের ফটক খুলে দেয়ায় ভেতরে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সংগৃহীত

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে থাকেন। 

এর আগে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সকাল ৯টার আগে থেকেই বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। তবে নিরাপত্তার বিষয় সামনে রেখে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে কাজ করার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

কর্মকর্তা-কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কীভাবে আগুন লাগল। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App