×

জাতীয়

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৪:১৯ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন দাবি করেন। প্রায় দুই মাস পর সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেছেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ্য। তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন তার উন্নত চিকিৎসা দরকার।

শনিবার রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। অসুস্থ্যতার কারণে দুই মাস বিএনপির অফিসে আসতে পারেননি তিনি। রিজভী তার খোঁজ খবর নেয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিজভী বলেন, আমরা অবিলম্বে খালেদা জিয়ার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই। সম্পূর্ণ মুক্তি চাই। দেশনেত্রীর মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না। দেশবাসীর মুক্তি মিলবে না। সরকার নানা শর্তের বেড়াজাল তৈরি করেছে যাতে তিনি তার ইচ্ছেমতো চিকিৎসা নিতে পারছেন না। তার স্বাধীনভাবে দেশে-বিদেশে যেখানে ইচ্ছা চিকিৎসা নেয়ার ক্ষেত্রে সব বাধা অপসারণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App