×

জাতীয়

তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, যা বলল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, যা বলল ভারত

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও আশ্রয় নেয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন বাড়ছে বাংলাদেশের। ভারতের দাবি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে।

এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে প্রতিবেশী বাংলাদেশ। আর বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তানের সঙ্গে। যা নিয়ে দেশটির গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে তিনি জানান, বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

 শুক্রবার (৩ জানুয়ারি) তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে ইসকন নেতা (বহিষ্কৃত) চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি। যা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা যেন একটা ন্যায়বিচার পান। এটাই আমাদের মূল প্রত্যাশা।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছি। তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App