×

জাতীয়

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

ছবি: সংগৃহীত

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিনজন। টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর গত শনিবার ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার কারো মৃত্যুর খবর আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন চট্টগ্রাম বিভাগ এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সব মিলিয়ে নতুন বছরের প্রথম ছয় দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৫৭ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, বরিশাল বিভাগে আটজন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৯৮ জন। দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App