×

জাতীয়

জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম রব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম রব

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সঙ্গে আরো অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।

তিনি বলেন, বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।

আ স ম আবদুর রব বলেন, এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App