×

জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো কমিশন

ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন জমা দেন কমিশন প্রধানরা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো- নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে।

বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

গতবছরের ৫ আগস্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অর্ন্তবর্তী সরকার। অনিয়ম, দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগসহ দেশের সব খাতে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে।

আরো পড়ুন : সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান যে ৫ সুপারিশ

জানা গেছে, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভার সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনগুলোর প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো।

প্রথম ধাপে গত অক্টোবর মাসে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় ধাপে গঠিত হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে আর পাঁচটি কমিশন।

 তিন মাসে নানা অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাতের পুর্নগঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চুড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য থাকলেও কাজ শেষ না হওয়ায় আজ (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপে গঠিত কমিশনগুলোর মেয়াদ।

সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয় সংস্কারের রুপরেখা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপে গঠিত কমিশনগুলো। চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরল আজ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App