×

জাতীয়

রক্ত আরো দেব, গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিন: নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

রক্ত আরো দেব, গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। বাহাত্তরের সংবিধানকে ‘মুজিববাদী একদলীয় সংবিধান’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার পথে এগোতে হবে। বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে চাইলে, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকতে হবে। রক্ত আমরা দিয়েছি, আরো দেব। তবে বাংলাদেশের যাত্রা থামবে না ইনশা আল্লাহ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই কর্মসূচি ‘জুলাই গণ-অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে’ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগতিতিক্ষাকে আমরা সম্মান করি। কিন্তু সেই মর্যাদা ও সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায় এবং গত ৫৩ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা, আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া ও আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। চব্বিশের বাঘ ও বাঘিনীদের হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে।’ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘মুজিববাদী একদলীয় সংবিধান’ থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।

বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব, এমন মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বহুদলীয় সংবিধান লাগবে। গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার যে সুযোগ এই চব্বিশে এসেছে, সেটি আমাদের কাজে লাগাতে হবে। যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের শেখ হাসিনার পরিণতির দিকে লক্ষ রাখার আহ্বান জানাচ্ছি। এখানে যদি বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায়, সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দেব রক্ত, বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।’

সবাইকে গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধানে আমাদের আর কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জির পরিধান করতে হবে না, যে সংবিধানের মাধ্যমে আর কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App