×

জাতীয়

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন

ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আরানী পৌরসভায় তার বাড়িতে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়।

আগুনে চারতলা ভবনটির বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক সাংবাদিক জানান, ওই সময় প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা, বিএনপি, জামায়াতের স্থানীয় কর্মীরাও ছিলেন।

বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সব রুমে ভাঙচুর চালান তারা। এরপর সোয়া ১২টার দিকে বাড়িতে আগুন দেয়া হয়। এসময় পুরো চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম জানিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App