×

জাতীয়

নবম শ্রেণিতেই মানবিক-বিজ্ঞান-ব্যবসার বিভাজন চাই না: শিক্ষা উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

নবম শ্রেণিতেই মানবিক-বিজ্ঞান-ব্যবসার বিভাজন চাই না: শিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

নবম শ্রেণি থেকেই মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা আলাদা করে দেয়া হোক, সেটা চান না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, এ রকম বিভাজন আসলেই প্রয়োজন নেই, ভালোও না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। বাংলার ম্যাথের উদ্যোগে ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-২৪’ এ অংশ নেওয়া ২৭ জন শিক্ষার্থীর সাফল্য উদ্‌যাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

শিক্ষাক্রম (কারিকুলাম) পরিবর্তনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি পরিবর্তনশীল জায়গায় আমরা আছি। একদিকে যাচ্ছিলাম, সেদিকে গেলে আর ফেরত আসা যেত না বলেই পেছনের দিকে গেছি। পেছন থেকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

উচ্চতর গণিত কিংবা বিজ্ঞানের উচ্চতর কিছু বিষয় নবম শ্রেণি থেকে শুরু করতেই পেছনের দিকে যেতে হচ্ছে বলে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন,  কেউ যদি নবম শ্রেণি থেকেই উচ্চতর গণিত নিতে চায়, সেখান থেকে যদি না নেয়, তাহলে পরে উচ্চমাধ্যমিকে গেলে কঠিন হয়ে যায়। সর্বশেষ যে শিক্ষাক্রম চালু হয়েছিল, সেটিকে অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষাপদ্ধতি অত্যন্ত ক্রটিপূর্ণ। গত ৫০ বছর ধরে এটি মানের দিক থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। এটিকে প্রাথমিক পর্যায়ে কিছুটা ধারণা দিতে হবে। স্কুল-কলেজের শিক্ষাক্রম আরও আধুনিক করতে চেষ্টা করবে সরকার। বিশেষ করে আইটি সেক্টরে। এখানে যেহেতু আমরা পেছনে পড়ে গেছি সেখান থেকে আবার শুরু করতে হচ্ছে। শিক্ষাক্রমকে আধুনিক না করলে অর্থবহ হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তরুণ গণিতবিদদের অদম্য মেধা, অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আমাদের সকলকে গর্বিত করেছে। তারা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি, তারা বিশ্বকে দেখিয়েছে যে বাংলাদেশের মেধাবীরা বিশ্বের সেরাদের সঙ্গে  প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

শিক্ষা গবেষক রাখাল রাহার সঞ্চালনায় এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসিনা খান ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব মজুমদার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অব বাংলাদেশের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাইফুর রহমান, ইউএপির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক জি আর আহমেদ জামাল এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App