×

জাতীয়

বইমেলার ঘটনা নিয়ে যা বললেন ফারুকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম

বইমেলার ঘটনা নিয়ে যা বললেন ফারুকী

ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় বইমেলায় আগত দর্শনার্থীদের রোষানলে পড়েন লেখক শতাব্দী ভব। পরে তাদের ক্ষোভ কমাতে তাকে সেখান থেকে বের করে দেয় পুলিশ। সেই সঙ্গে সব্যসাচী স্টল বন্ধ করে দেয়া হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

পরে এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ সংগ্রহ করেছি।

ফারুকী লেখেন, একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। তারা তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট বক্তব্য-এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি এবং সতর্ক থাকি কারও পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App