×

জাতীয়

সচিবালয়ে সঙ্কট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৪১ পিএম

সচিবালয়ে সঙ্কট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি

সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–কে কেন্দ্র করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের টানা বিক্ষোভের মুখে সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি গঠন করেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে কমিটির প্রধান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসবে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সচিব কমিটি আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, তবে বৈঠকের দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি।

এদিকে, টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতর কর্মচারীদের বিক্ষোভ চলেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের পাশের বাদামতলায় জড়ো হয়ে তারা জোরালো স্লোগানে প্রতিবাদ জানান। তাদের কণ্ঠে উঠে আসে—“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে”, “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”—এর মতো স্লোগান।

আরো পড়ুন : সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সোয়াট ও বিজিবি মোতায়েন

এদিকে, বিক্ষোভ ঘিরে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করছেন, সম্প্রতি ঘোষিত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ একটি নিবর্তনমূলক ও অগ্রহণযোগ্য আইন। তাদের মতে, এই অধ্যাদেশের মাধ্যমে পূর্বে বাতিল হওয়া ১৯৭৯ সালের একটি বিতর্কিত বিধানকে পুনরুজ্জীবিত করা হয়েছে—যা সর্বোচ্চ আদালতই একসময় খারিজ করেছিলেন। এ আইন প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটিই করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App