×

জাতীয়

দেশে নতুন ভোটার কত, জানালো ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম

দেশে নতুন ভোটার কত, জানালো ইসি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও কর্তনযোগ্য হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট। এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।

আরো পড়ুন : ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

সিনিয়র সচিব বলেন, চলতি বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম মুছে ফেলার কাজ করা হয়েছে।

এছাড়া, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নতুন আইনে নবীন ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই বিধান রাখা হয়েছে।

ইসি জানায়, এ বছর মোট তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবরে। ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে খসড়া তালিকা সাঁটানো হয়েছে। ভোটাররা ১২ দিনের মধ্যে তথ্য সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি বা স্থানান্তরের আবেদন করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App