×

জাতীয়

ইউরোপীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:২৯ এএম

ইউরোপীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের শীর্ষ প্রতিনিধিরা ঢাকা আসছেন মঙ্গলবার (১২ আগস্ট)। এই সফরের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করা।

সফরের আয়োজন করেছে জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। প্রতিনিধিদলে রয়েছেন জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স এবং জার্মানির রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, এই সফরের লক্ষ্য হলো জার্মানি ও ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।

আরো পড়ুন : ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক

সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

এছাড়া তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে শ্রম অধিকার, শিল্প সরবরাহ ব্যবস্থা এবং দক্ষ শ্রমিক অভিবাসন নিয়ে ধারণা নেবেন। আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার নিয়েও অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে সংলাপ করার কথা রয়েছে।

বাংলাদেশকে বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির একটি কৌশলগত কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং বিমসটেকের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। এই কারণে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন এবং দক্ষ শ্রমিক অভিবাসনসহ নানা ইস্যুতে আলোচনা করতে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এফএনএফ নিয়মিতভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App