×

জাতীয়

সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

সোমবার উন্নত চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রওনা দেবেন তিনি। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি। 

এতে বলা হয়, দেরিতে হলেও নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে’ সেজন্য সরকারকে সাধুবাদ জানায় গণঅধিকার পরিষদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিপেটায় আহত হন নুরুল হক নুর। এরপর থেকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওই হামলায় জড়িতদের শাস্তিও দাবি করা হয়েছে গণঅধিকার পরিষদের বিবৃতিতে।

চলতি মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App