×

জাতীয়

আচরণবিধি লঙ্ঘন

তাহেরিকে সতর্ক করল ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

তাহেরিকে সতর্ক করল ইসি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি ফেসবুকের ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কমিশন। ইসি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

নোটিশে তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচন-পূর্ব সময় থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, পুনরায় বিধি ভঙ্গ করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক কর্মীদের অভিযোগ, গিয়াস উদ্দিন তাহেরি বারবার নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। তারা বলেন, তিনি নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করে নির্বাচনের শান্ত পরিবেশ নষ্ট করছেন এবং নিজের তৈরি করা বিশৃঙ্খলার দায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর চাপানোর চেষ্টা করছেন। এর আগেও তাকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App