×

জাতীয়

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

ছবি: সংগৃহীত

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই চুক্তি সই করেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এই চুক্তির মাধ্যমে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদানকারী প্রকল্পগুলো যৌথভাবে বাস্তবায়ন করা যায়।

এই চুক্তিটি বাংলাদেশ ও জাপানের মধ্যে হস্তান্তর করা প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ওপর বিশেষ করে তৃতীয় পক্ষের কাছে পরবর্তী যেকোনও হস্তান্তর বা কোনও অতিরিক্ত উদ্দেশ্যমূলক ব্যবহারের বিষয়ে যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।

জাপান সরকার আশা করছে যে, এই চুক্তি জাপান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা এবং জাপানের প্রতিরক্ষা শিল্পের জন্য উৎপাদন ও প্রযুক্তিগত ঘাঁটি রক্ষণাবেক্ষণ ও উন্নত করতে অবদান রাখবে, যা জাপানের নিরাপত্তায় অবদান রাখবে।

সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তিটি স্বাক্ষর সম্ভব হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি এবং সহযোগিতার প্রতিফলন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানের এমডিসহ স্ত্রী ব্যাংক হিসাব তলব

গৃহকর্মী নির্যাতন বিমানের এমডিসহ স্ত্রী ব্যাংক হিসাব তলব

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ছাগলকাণ্ড মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

বিমানের এমডির নিয়োগ বাতিল

গৃহকর্মী নির্যাতন বিমানের এমডির নিয়োগ বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App