×

জাতীয়

জাইমা রহমান

নারীদের জন্য একটি শক্ত লাইফলাইন তৈরি করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

নারীদের জন্য একটি শক্ত লাইফলাইন তৈরি করতে হবে

ছবি: সংগৃহীত

রাজনীতিতে নারীদের এগিয়ে আসার পথে বিদ্যমান কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আইনজীবী জাইমা রহমান বলেছেন, রাজনীতিতে শুরু থেকেই নারীদের জন্য একটি শক্ত লাইফলাইন তৈরি করতে হবে যার মধ্যে থাকবে নিয়োগ, প্রশিক্ষণ ও ধরে রাখার ব্যবস্থা। শুধু সুযোগ দিলেই হবে না, সেই সুযোগ টেকসই করতে হবে।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি (উইনড) আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, ডে-কেয়ার সুবিধা, মেন্টরশিপ, অর্থায়ন, নিরাপত্তা ও মানসিকতার পরিবর্তনের মাধ্যমে নারীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।

জাইমা রহমান বলেন, কেবল নামমাত্র ডে-কেয়ার সেন্টার থাকলেই হবে না। সেখানে প্রশিক্ষিত কর্মী, বয়সভিত্তিক সেবা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব কাঠামো না থাকলে নারীদের পক্ষে রাজনীতি কিংবা কর্মক্ষেত্রে সক্রিয় থাকা কঠিন হয়ে পড়ে।

রাজনীতিতে নারীর জন্য অর্থায়নের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কার্যক্রমে নারীদের জন্য আলাদা আর্থিক সহায়তা প্রয়োজন। সমতার কথা বললেই হবে না বাস্তবে বৈষম্য দূর করতে বাড়তি সুযোগ-সুবিধা দিতে হবে।

জাইমা আরও বলেন, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে একযোগে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। আলোচকরা একমত হন যে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App