×

জাতীয়

সারাদেশে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিছিদ্র নিরাপত্তা -আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

সারাদেশে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিছিদ্র নিরাপত্তা -আইজিপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র  ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন  ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশের কাছে থাকছে পুলিশের বডি ক্যামেরা। ভোটকেন্দ্রগুলোতে থাকছে সিসিটিভি ক্যামেরা। জেলায় জেলায় থাকবে ড্রোন ক্যামেরা। নির্বাচনে ‘জনগণের আস্থা’ ফিরিয়ে আনতে এবার পুলিশের জন্য সুযোগ বলে মন্তব্য করছেন তিনি।

আইজিপি বলেন, ‘নির্বাচনে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার হবে বডিওর্ন ক্যামেরা। জেলা পর্যায়ে ব্যবহার হবে ড্রোন।’

বাহারুল আলম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ সেনাবাহিনী ইন্টেনশিপ মোবাইল পেট্রোলে নিযুক্ত থাকবে। সর্বকালের সব থেকে নিরাপদ ইলেকশনের জন্য বেশি নিরাপত্তা নিয়েছে পুলিশও। এ নির্বাচনে নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। এছাড়াও নৌবাহিনী, বিমান বাহিনী ও আনসার কাজ করছে। 

আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স--এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

বাহারুল আলম বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App