×

জাতীয়

নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে দুই আলোচিত প্রার্থীকে নিয়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি। তারা লড়ছেন যে আসনে, সেখানে তারা ভোটার নন। ফলে ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা।

এই দুই প্রার্থী হলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ ভোট দেবেন ঢাকা-১৭ আসনে :  ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক। কিন্তু ববি হাজ্জাজ এই আসনের ভোটার নন। তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের ভোটার তালিকায়।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্রটি ববি হাজ্জাজের ভোটকেন্দ্র। সেখানে তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।

ঢাকা-৯ আসনে লড়া তাসনিম জারার ভোটের আসন ঢাকা-১১ :  ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে এই আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি এই আসনের ভোটার নন।

ইসি’র ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

জানা গেছে, তিনি বর্তমানে পরীবাগে বসবাস করছেন এবং এর আগে গুলশানে থাকতেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাসনিম জারাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার নির্বাচনি টিমের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App