ভোটের দিন চলবে মেট্রোরেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ভোট গ্রহণের দিন স্বাভাবিক থাকবে মেট্রোরেল চলাচল। অর্থাৎ সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করবে মেট্রোরেল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাহিরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।
