নবনিযুক্ত আইজিপিকে ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাকে র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
