×

জাতীয়

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা আগামী ১ অক্টোবরের মধ্যে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল করার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০’-এর ৫.৪ বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমোদন বাতিল করতে পারে।

এসব শর্তের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমোদনের সময় আরোপিত অন্যান্য শর্ত পূরণের বিষয় রয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, গত তিন বছর ধরে ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হতে পারে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App