×

জাতীয়

কুয়েতে আহতদের পাশে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:২১ এএম

কুয়েতে আহতদের পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে কুয়েতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়। এতে আহত অন্তত ১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহতদের মধ্যে আমিনুল ইসলাম নামে ২৬ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে তিনি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করে আহত নাগরিক ও প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। 

হাসপাতালে কর্মরত বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজার মো. হুসেন জানিয়েছেন, আমিনুলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে অনেকে আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে জাবের হাসপাতাল, মুবারক আল-কাবীর এবং আদানি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশের চোট গুরুতর না হলেও পরিস্থিতি বিবেচনায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ট্রমা সেন্টারগুলোতে বাড়তি চিকিৎসক ও নার্স নিয়োজিত করা হয়েছে।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

ঈদযাত্রা ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App