×

আন্তর্জাতিক

ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে

ইরানের নারী ফুটবল দলের সদস্যরা তুরস্কের বিমানবন্দরে। ছবি: সংগৃহীত

ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। 

এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন তারা।

অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার পর, প্রাথমিকভাবে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।

তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের বাকি সদস্যদের সাথে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের সদস্যদের ওপর হুমকি ও চাপের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App