×

জাতীয়

আমেরিকা থেকে ১৪ মাসে ৬৭৫ বাংলাদেশি বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

আমেরিকা থেকে ১৪ মাসে ৬৭৫ বাংলাদেশি বহিষ্কার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে গত ১৪ মাসে ৬৭৫ বাংলাদেশি বহিষ্কার হয়েছেন বলে দেশটির ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এর মিডিয়া সেল জানিয়েছে। এর মধ্যে ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বাদবাকিরা বেআইনি পথে সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েন কিংবা স্বেচ্ছায় ধরা দেন।

বুধবার (৪ মার্চ) এই তথ্য জানিয়েছে অভিবাসন আইনপ্রয়োগকারী সংস্থাটি।

আইসিই’র এজনক মুখপাত্র বলেন, ‘কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল’ এর ‘হোম অ্যাপ’ ব্যবহার করে অবৈধরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারছেন। গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামির ন্যায় দেশে ফেরার চেয়ে স্বেচ্ছায় ফিরতে চাইলে ফ্রি টিকেটের পাশাপাশি নগদ ২ হাজার ৬০০ ডলার দিচ্ছে ফেডারেল সরকার। এভাবে যারা ফিরছেন, তারা অদূর ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে পুনরায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৫ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে আরো ১৯ লাখের মত স্বেচ্ছায় ফিরে গেছেন।

এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ লাখের মত অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন বলে হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে। এর মধ্যে ৭ লাখ ১৩ হাজার জনের বিরুদ্ধে অনেক পুরনো ‘ডিপোর্টেশনের’ নির্দেশ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App