ইরান-ইসরায়েল যুদ্ধ
মধ্যপ্রাচ্যের আরো ২৬টি ফ্লাইট বাতিল আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরো পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র থেকে জানা জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।
রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাত) ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরো পড়ুন: মানসিক হাসপাতালের পরিবেশ দেখে যে ক্ষোভ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
উল্লেখ্য, সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট সংখ্যা দাঁড়িয়েছে ৩০০টি।
