×

জাতীয়

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 আরো পড়ুন: ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধে মাঠে থাকবে ১০টি মোবাইল কোর্ট

এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App