×

জাতীয়

ঈদে নিরাপদ ভ্রমণে পুলিশের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

ঈদে নিরাপদ ভ্রমণে পুলিশের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশবাসীর জন্য বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের সতর্ক হয়ে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে। চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়া, বাসের ছাদ বা পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকা এবং রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করারও সতর্কতা দেওয়া হয়েছে।

বাস চালকদের অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলতে, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালাতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌপথে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ বা স্পিডবোটে না ওঠা এবং লাইফ জ্যাকেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেন যাত্রীদের ট্রেনের ছাদ বা বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে সহায়তার জন্য বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। 

আরো পড়ুন; শাহরিয়ার কবিরের মুক্তি চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট

প্রয়োজনে সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া হাইওয়ে পুলিশ (০১৩২০১৮২৫৯৮), রেলওয়ে পুলিশ (০১৩২০১৭৭৫৯৮), নৌ পুলিশ (০১৩২০১৬৯৫৯৮) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব (০১৭৭৭৭২০০২৯) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে জেলা পুলিশ সুপার বা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App