×

জাতীয়

অবশেষে দেশে ফিরছেন আটকেপড়া বাংলাদেশিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম

অবশেষে দেশে ফিরছেন আটকেপড়া বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ট্রানজিট হয়ে দেশে ফেরার পথে আটকা পড়েছিলেন কিছুসংখ্যক বাংলাদেশি। আটকেপড়া এসব যাত্রী অবশেষে দূতাবাসের বিশেষ সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়েন তারা। আটকেপড়া যাত্রীরা আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসেন। এমন সংকটময় পরিস্থিতিতে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়লে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।

আরো পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের সৌদি আরবে টানজিট ভিসা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রিয়াদ বিমানবন্দর অথবা দাম্মাম বিমানবন্দর থেকে বাংলাদেশে যেতে পারবে, ইনশাআল্লাহ।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App