×

জাতীয়

জ্বালানি সংকটে রাঙামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

জ্বালানি সংকটে রাঙামাটিতে স্পিডবোট চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সংকটে রাঙামাটি জেলায় বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ।

রোববার (১৫ মার্চ) সকাল থেকে অকটেন না পাওয়ায় কোনো স্পিডবোট ছেড়ে যায়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একই পরিস্থিতি চলতে থাকলে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে লংগদু, বাঘাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলায় নিয়মিত যাত্রীবাহী স্পিডবোট চলাচল করে। তবে জ্বালানি সংকটের কারণে সকাল থেকেই এসব রুটে কোনো স্পিডবোট চালু হয়নি। এতে অনেক যাত্রী ঘাটে এসে ফিরে যাচ্ছেন।

যাত্রীবাহী স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, অকটেন না পাওয়ায় সকাল থেকে একটি বোটও ছাড়া হয়নি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ঈদের সময় ঘরমুখো মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন: দূষণের হুমকিতে ব্রহ্মপুত্র, নারায়ণগঞ্জে প্রতিবাদসভা

এদিকে রাঙামাটি অভ্যন্তরীণ নৌ-চলাচল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম জানান, আগে ঘাটের পাম্পগুলো থেকেই জ্বালানি তেল সংগ্রহ করা হতো। কিন্তু গত এক সপ্তাহ ধরে সেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। পরে অন্য পাম্প থেকে ড্রামে করে তেল এনে লঞ্চ চালানো হলেও বর্তমানে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না।

তিনি বলেন, প্রতিদিন প্রায় ১২০০ থেকে ১৩০০ লিটার তেলের প্রয়োজন হয়, যা দিয়ে প্রায় ৪০টি লঞ্চ চলাচল করে। ঈদকে সামনে রেখে এই চাহিদা আরও বাড়ে। এভাবে সংকট চলতে থাকলে ঈদের আগেই লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যেতে পারে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, জ্বালানি তেল সংকট নিরসনে প্রশাসন কাজ করছে। খুচরা দোকানগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় সাময়িকভাবে এ সমস্যা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App