×

জাতীয়

সড়কমন্ত্রী

‘ঈদযাত্রা স্বস্তিদায়ক, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

‘ঈদযাত্রা স্বস্তিদায়ক, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া’

ছবি: সংগৃহীত

সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম  উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই।

বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই।

তিনি আরও বলেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।

জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন’

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App