অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
অদিতি রাও ও বিশাল ভরদ্বাজ। ছবি: সংগৃহীত
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের মানেই বাড়তি সতর্কতা এবং অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকের জন্য নানা অস্বস্তিকর মুহূর্ত। তবে সময়ের সঙ্গে শুটিংয়ের পদ্ধতি বদলেছে। এখন সেটে অভিনেতাদের স্বচ্ছন্দ রাখতে কাজ করেন ‘ইন্টিমেসি ডিরেক্টর’। ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি গল্প পরিচালনা করতে গিয়ে নিজের সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ।
পরিচালক জানান, সেটে ‘ইন্টিমেসি ডিরেক্টর’-এর উপস্থিতি পরিচালক ও অভিনেতা উভয়েরই অস্বস্তি কমিয়ে কাজকে অনেক স্বাভাবিক করে তোলে।
পুরনো দিনের কথা স্মরণ করে বিশাল জানান, অতীতে এমন দৃশ্যের শুটিং বেশ অস্বস্তিকর হতো। একবার এক অভিনেত্রী তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, ‘‘স্যার, এই দৃশ্যে কি জিভ ব্যবহার করতে হবে? পুরুষ অভিনেতাকে জিজ্ঞেস করে বলবেন?’’ তখন সেই প্রশ্ন অভিনেতাকে গিয়ে করতে হয়েছিল পরিচালককেই, যা ছিল অত্যন্ত অস্বস্তিকর।
আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখালেন তানজিন তিশা
তবে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিজ্ঞতা কিছুটা ভিন্ন ছিল। এই গল্পের কেন্দ্রে ছিলেন বাস্তব জীবনের দম্পতি সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দরী। পর্দার ঘনিষ্ঠ দৃশ্যে তাঁদের নিজেদের মধ্যে সহজাত স্বাচ্ছন্দ্য থাকায় পরিচালকের কাজও অনেক সহজ হয়েছিল।

একটি দৃশ্যের শুটিংয়ের সময় বডি ডাবল বা দ্বৈত শরীর ব্যবহারের কথা থাকলেও তা বাদ দিতে হয়। ক্যামেরায় অদিতির পা দেখানোর কথা ছিল এবং সিদ্ধার্থকে তাঁর পায়ের কাছে হামাগুড়ি দিয়ে যেতে হতো। দৃশ্যটি দেখে অদিতি নিজেই বলে ওঠেন, ‘‘আমার পা তো এত মোটা নয়!’’ এরপর বডি ডাবল না রেখে তাঁরা দুজনই ওই দৃশ্যে নিজে অভিনয় করেন। বিশালের মতে, তাঁদের এই পারস্পরিক স্বাচ্ছন্দ্যই শুটিংয়ের বড় একটা অস্বস্তি দূর করে দিয়েছিল।
সূত্র: আনন্দবাজার।
