×

জাতীয়

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও তালিমূল কুরআন নূরানী মাদ্রাসায় ঈদগাহসহ উপজেলার বিভিন্ন গ্রামে অনেকগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদের জামাতের ইমামতি করেন মুফতি মাওলানা রুহুল আমিন খান। এছাড়াও জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের মুসলমানরা আজ ঈদ উদ্‌যাপন করছেন। 

স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ বিগত প্রায় ৪০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ইসলামের সব উৎসব পালন করে আসছেন। এলাকাবাসীর ভাষ্য মতে শুধু রামগঞ্জ নয় সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ টি গ্রামেও একদিন আগে ঈদ উদযাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App