×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

ঈদের পর স্বাস্থ্যখাতে কঠোর নজরদারি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ এএম

ঈদের পর স্বাস্থ্যখাতে কঠোর নজরদারি শুরু

ছবি: সংগৃহীত

বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এবারের ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ স্বস্তিতে ছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। সব মিলিয়ে এবারের ঈদ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে আনন্দঘন পরিবেশের মধ্যেও কিছু দুঃখজনক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। এছাড়া ট্রেন ও বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেছে। তবুও সার্বিক দিক বিবেচনায় এবারের ঈদযাত্রা ও উদযাপনকে সফল বলেই মনে করছেন তিনি।

ঈদের ছুটি শেষে স্বাস্থ্যখাতে মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আজ থেকেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও অভিযান শুরু হবে।

এছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি। অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ক্লিনিক ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

কলকাতায় অগ্নিকাণ্ড মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App